দশম বর্ষপূর্তিতে ফুলেল ভালোবাসায় সিক্ত এশিয়ান টিভি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০২:৪১ এএম

দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় এশিয়ান টিভি ১০ বছরের পথচলা শেষে পা রাখল ১১তম বর্ষে। গত বুধবার এ উপলক্ষে জমকালো আয়োজনে মুখরিত হয়ে ওঠে ঢাকার নিকেতন এলাকায় এশিয়ান টিভির কার্যালয়। সেখানে ঢল নামে দর্শক ও শুভানুধ্যায়ীদের। তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় এশিয়ান টিভি।

এশিয়ান টিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বুধবার সকাল ৮টার পর থেকেই রাজনীতিক, মন্ত্রিপরিষদ সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি, শিল্পী-কলাকুশলী ও সাংস্কৃতিক জগতের খ্যাতিমান ব্যক্তিরা এশিয়ান টিভি ভবনে এসে অভিনন্দন জানান। এশিয়ান টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।

এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ হারুন উর রশীদ সিআইপি অতিথিদের অভ্যর্থনা জানান। পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমানকে নিয়ে আলাদাভাবে কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিএমডি সাজ্জাদ এইচ রশীদ পারভেজ, পরিচালক মাহির আলী খাঁন রাতুল।

এর আগে রাতের প্রথম প্রহরে কেক কেটে দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সে সময়ও এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, সংসদ সদস্য শেখ নজরুল ইসলাম বাবু, নূর নবী শাওনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত