১০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৩:০৯ এএম

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম রুহুল আমিন ওরফে লেদু। গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন হাউজ বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, ‘কুখ্যাত গাংচিল বাহিনীর অন্যতম দলনেতা’ রুহুল আমিন। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও পাঁচটি ডাকাতির মামলা রয়েছে। সে ১০ বছর ধরে ছদ্মবেশ ধারণ করে গাজীপুর, উত্তরা, টঙ্গী, বাড্ডা, রামপুরাসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে আসছিল।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০০০ সাল থেকে সাভার মডেল থানাধীন আমিনবাজার ও তার আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকা- পরিচালনার মধ্য দিয়ে উত্থান হয় গাঙ্গচিল বাহিনীর। এর প্রধান ছিল আনোয়ার হোসেন ওরফে আনার। সাভারের পানিবেষ্টিত বিস্তর এলাকাকে আস্তানা বানিয়ে সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করায় এর নামকরণ হয় গাংচিল বাহিনী।

তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দুই ধারে ব্যাপক পরিসরে একক আধিপত্য বিস্তার করেছিল এ বাহিনী। আনোয়ার হোসেন আনার নিহতের পর গাংচিল বাহিনী কয়েকটি গ্রুপে ভেঙে গেলে একটি গ্রুপের নেতৃত্ব দিতে শুরু করে রুহুল আমিন ওরফে লেদু।

তার নেতৃত্বে এই গ্রুপের সদস্যরা আমিনবাজার, গাবতলী, ভাকুর্তা, কাউন্দিয়া, বেড়িবাঁধ, কেরানীগঞ্জ ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, ডাকাতি, খুনসহ বিভিন্ন অপরাধ কর্মকা- চালিয়েছে। ২০১২ সালে শাহ আলী থানার বশির উদ্দীন বসু হত্যা মামলায় আদালত রুহুল আমিনকে যাযবজ্জীবন সাজা প্রদান করে।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, বশির হত্যাকা-ে  রুহুল আমিন সরাসরি জড়িত থাকা ছাড়াও পাঁচটি ডাকাতি মামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। হত্যাকা-ের পরপরই সে আত্মগোপনে চলে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত