স্মার্ট সিটি গড়তে প্রবাসীদের সাহায্য চান মেয়র আতিক

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০১:৫০ এএম

স্মার্ট সিটি গড়তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত প্রবাসী বাঙালিদের সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। প্রবাসীদের উদ্দেশে মেয়র বলেন, ‘আপনাদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুয়ার ২৪ ঘণ্টা খোলা। যেকোনো নতুন কনসেপ্ট আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। প্রবাসে থেকেও করতে পারেন আবার কেউ চাইলে দেশে ফিরে কাজ করতে পারেন। আপনাদের সবার সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি করপোরেশনের কাজ ডিএনসিসি থেকেই শুরু করতে চাই।

গত রবিবার স্থানীয় সময় দুপুর ১২টায় ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুল জেনারেল অফিসে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের উদ্দেশে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘কোনো কিছুর গবেষণা না থাকলে টেকসই উন্নয়ন হবে না।

আমি আপনাদের সহযোগিতা চাই। ডিএনসিসিতে ট্যাক্স সেবা অনলাইনে শুরু হয়েছে। এটি বাস্তবায়ন করতে অনেক কষ্ট হয়েছে। অনলাইন চালু হওয়াতে দুষ্ট লোকদের অবৈধ লেনদেন বন্ধ হয়েছে। তাই সেবাটি চালু করা বড় চ্যালেঞ্জ ছিল। প্রধানমন্ত্রী ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে অনেক কষ্ট করছেন। পদে পদে বাধা তারপরও চেষ্টা করে যাচ্ছেন। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত