সোনারগাঁয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে সম্মেলন স্থগিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৬:৫৪ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের কর্মী সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর কর্মী সম্মেলন স্থগিত করা হয়। এদিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন।

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর মাঠে গতকাল বিকেলে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। বেলা ৩টায় সম্মেলন শুরু হলে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবুবকর সিদ্দিক মোল্লা স্বাগত বক্তব্যে সভাপতি প্রার্থী নাসিরউদ্দিন মেম্বারের সমালোচনা করে বক্তব্য দিলে সম্মেলনস্থলে উত্তেজনা শুরু হয়। প্রথমে চেয়ার ছোড়াছুড়ি পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উপজেলা আওয়ামী লীগের নেতারা কর্মী সম্মেলন স্থগিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত