আগামী বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেট্রোরেলের ডিপো উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে লাখো সমর্থক সমাগম ঘটানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং পাড়া-মহল্লায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।
গতকাল শুক্রবার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল বাশার টুকু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম।
