রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসিকে পাশে চায় বাংলাদেশ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৩:২০ এএম

মিয়ানমারে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ওআইসিকে (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) পাশে থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। গতকাল শুক্রবার আলজেরিয়ায় ওআইসি সদস্য রাষ্ট্রের সংসদীয় ইউনিয়নের (পিইউআইসি) নির্বাহী কমিটির ৪৮তম সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান শহীদুজ্জামান সরকার এ আহ্বান জানান।  গতকাল সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদুজ্জামান সরকার রোহিঙ্গা ইস্যুতে ওআইসিকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সংস্থাটির জোরালো ভূমিকার কথা বলেন। এছাড়া তিনি রোহিঙ্গা ইস্যুতে আলাদাভাবে পিইউআইসির মহাসচিবের সঙ্গেও কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দিন এমপি ও এস এম শাহজাদা এমপি উপস্থিত ছিলেন। এর আগে শহীদুজ্জামান সরকারের

নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা পিইউআইসির সভায় অংশগ্রহণের জন্য গত ২৪ জানুয়ারি আলজেরিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত