লেবার কোর্ট বার

রফিকুল সভাপতি সাত্তার সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০২:১০ এএম

ঢাকা লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে (২০২৩- ২০২৪ মেয়াদে) সভাপতি পদে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খান আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুস সাত্তার নির্বাচিত হয়েছেন।

রাজধানীর লেবার কোর্ট ভবনে গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত  বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ১১৮ জন আইনজীবী ভোটারের মধ্যে ১০৬ জন তাদের ভোট দেন। সভাপতি পদে রফিকুল পান ৫৬ ভোট। সম্পাদক পদে ৬১ ভোট পান সাত্তার। সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদে চারটিতে (সভাপতি, সম্পাদক ও ২টি সহসভাপতি) নির্বাচন হয়। প্রার্থী না থাকায় ১১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত