গেইল হাজির হতেই বিশৃঙ্খলা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০১:৫৬ পিএম

ভারতের বর্ধমানের রাজনন্দিনী কাপ ক্রিকেট প্রতিযোগিতা প্রতি বারই জাঁকজমকের সঙ্গে আয়োজন করা হয়। নিয়ে আসা হয় কিংবদন্তি ক্রিকেটারদের। এ বারও তার ব্যতিক্রম ছিল না। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার শেষ দিনে নিয়ে আসা হয় ক্রিস গেইলকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তারকাকে নিয়ে রবিবার তৈরি হয় চরম বিশৃঙ্খলা।

প্রতি বছরের মতো এ বার বর্ধমানের মালির মাঠে আয়োজিত হয়েছে রাজনন্দিনী কাপ। টেনিস বলের এই প্রতিযোগিতায় অতীতে একাধিক তারকা ক্রিকেটার এসেছেন। কপিল দেব, ব্রায়ান লারা, গৌতম গম্ভীরসহ বহু ক্রিকেটার মালির মাঠে উপস্থিত থেকেছেন।

চার দিন ধরে চলা টেনিস বলের প্রতিযোগিতার শেষ দিন ছিল রবিবার। এদিন গেইলকে দেখার জন্য সকাল থেকেই ক্রিকেটভক্তদের উন্মাদনা ছিল। স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ বর্ধমানের পৌঁছান গেইল। তার পরেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা।

দর্শকদের হুড়োহুড়িতে পদপিষ্ট হন বেশ কয়েকজন। বিশৃঙ্খলা থামাতে পুলিশ নাজেহাল হয়। এক সময় উন্মত্ত দর্শকেরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যান। তার ফাঁকেই হুড খোলা গাড়িতে গেইলকে মাঠ প্রদক্ষিণ করতে দেখা যায়। গেইলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত