বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটির সভা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫১ এএম

বায়ুদূষণ নিয়ন্ত্রণসংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশদূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সচিব ও দপ্তর প্রধানসহ কমিটির সাতাশ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় নির্মাণ কার্যক্রম সৃষ্ট বায়ুদূষণ, অবৈধ ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া বিশেষ করে বড় বড় নির্মাণ কার্যক্রমের দূষণের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাস্তায় পানি ছিটানোসহ ধুলাবালি পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ এবং পৌরবর্জ্য পোড়ানোর বিরুদ্ধে সিটি করপোরেশন নিয়মিত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। না ঢেকে খোলা ট্রাকে যাতে মাটি, বালি, ময়লা পরিবহন করতে না পারে সে বিষয়ে বিআরটিএ ও পুলিশ বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত