নিজের পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০ এএম

বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করে ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের কৃষক আবদুল গণি শেখ (৭০)। গত শুক্রবার রাতে শোভনা ইউনিয়নের গোপালনগর বিলে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুল গণি শেখ শুক্রবার সন্ধ্যায় ইঁদুর মারতে ধানখেতে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাতেন। রাত ৯টার দিকে ফাঁদে ইঁদুর মরেছে কিনা দেখতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত