কুড়িগ্রামে রাউফুন বসুনিয়ার শাহাদাত বার্ষিকী পালন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১০ এএম

কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিনায়ক শহীদ রাউফুন বসুনিয়ার ৩৮তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল সোমবার রাউফুন বসুনিয়ার জন্মভিটা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাইকপাড়ায় শোক র‌্যালি ও তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিভিন্ন সংগঠন। পরে শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের উদ্যোগে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বসু তুমি যুগে যুগে সংগ্রামীদের অফুরান প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন।

১৯৮৫’র ১৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে স্বৈরাচারবিরোধী এক মিছিলে নেতৃত্বদানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি ল্যাবরেটারি স্কুলের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাউফুন বসুনিয়া। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে বেগবান করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত