বসুন্ধরা চেয়ারম্যানের জন্মদিন পালন রূপগঞ্জ আ.লীগের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৮ এএম

দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্মদিন পালন করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক।

এদিকে আহমেদ আকবর সোবহানের জন্মদিন উপলক্ষে বসুন্ধরা গ্রুপের পরিচালক সাফওয়ান সোবহান তাসবীর ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের উদ্যোগে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে ২০ হাজার লোকের পরিমাণ খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের রাজনৈতিক মুখ্য সচিব শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত