জিএম কাদের দলে দায়িত্ব চালিয়ে যেতে পারবেন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৮ এএম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জিএম (গোলাম মোহাম্মদ) কাদেরের দায়িত্ব পালন নিয়ে অধস্তন আদালতের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত হয়নি। রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর শুনানি হবে ২৭ ফেব্রুয়ারি। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম আপিল বিভাগে এ বিষয়ে শুনানির জন্য এই দিন ধার্য করেন।

গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এক আদেশে অধস্তন আদালতের নিষেধাজ্ঞার ওপর আট সপ্তাহের এ স্থগিতাদেশ দেয়।

ফলে জাপায় জিএম কাদেরের দায়িত্ব পালন করতে আইনগত কোনো বাধা নেই বলে তখন জানান তার আইনজীবীরা। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন বাদী জিয়াউল হক মৃধা। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত