ভাইরাল

এমন জুতা কখনো দেখেছেন?

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৯ পিএম

আজকাল ফ্যাশনের অঙ্গ হিসেবে অনেক অদ্ভুত জাতারও দেখা মেলে। সেসব জুতা পরতে কতটা আরামদায়ক তা জানা না গেলেও রূপের বাহারে রীতিমতো তাকিয়ে থাকার মতোই। কুমির বা অন্যান্য প্রাণীর চামড়া দিয়ে তৈরি জুতাও পাওয়া যায়। কিন্তু জুতা যদি পায়ের শোভা বাড়ায় ফণা তোলা আস্ত সাপ! তাহলে কেমন হবে?

হ্যাঁ! টুইটারে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৫ সেকেন্ডের ছোট্ট এই ভিডিওতে দেখা যায়, একজনের শুধুমাত্র দুটি পা দেখা যাচ্ছে। পায়ে থাকা জুতাজোড়া দেখলে রীতিমতো আঁতকে ওঠার জোগাড়। তার জুতা এমনিতে সাধারণ জুতার মতো দেখতে হলেও সেগুলির সামনের অংশ লম্বা হয়ে দুটি ফণা ওঠানো সাপে পরিণত হয়েছে। এক ঝলক দেখলে মনে হবে, দুটি ছোবল মারতে উদ্যত সাপকে নিজের দু-পায়ে গলিয়ে নিয়েছেন তিনি।

গত ১৯ ফেব্রুয়ারি পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে হর্ষ গোয়েঙ্কা নামক ওই ব্যক্তি লিখেছেন ‘ক্যাপশন প্লিজ।’ তাতেই নানা মজার মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

দেখে নিন ভিডিও ও ক্যাপশন-pt>

×
সর্বশেষ সর্বাধিক পঠিত