এসডিজি-১৪ বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১২ এএম

প্যারিস চুক্তিতে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং প্রশমন ব্যবস্থা গ্রহণসহ প্যারিস চুক্তিতে প্রণীত বহুপক্ষীয় প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের এসডিজি-১৪ বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা জোরদারে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুধুমাত্র অভিযোজন বৈশ্বিক সংকট সমাধান করতে পারে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আন্তসীমান্ত এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির বিশাল ঝুঁকি রয়েছে। যা বাংলাদেশ এবং অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে মোকাবিলা করতে হচ্ছে।

গত মঙ্গলবার যুক্ত রাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে এ আহবান জানান যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ যে দুর্বলতার সম্মুখীন হচ্ছে তার চিত্র তুলে ধরেন।

জলবায়ু সংক্রান্ত এ সেশনে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর এবং প্রভোস্ট ড. এলিজাবেথ ওয়াটকিন্স, বোর্নস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর ডিন ক্রিস্টোফার লিঞ্চসহ ফ্যাকাল্টি সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সার্বিয়া আনজুমও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত