স্বেচ্ছাসেবক লীগের কর্মিসম্মেলনে মারামারি, আহত ৭

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৯ এএম

ঢাকার দোহারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মিসম্মেলনে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার রতন স্বাধীনতা চত্বরে দোহার উপজেলা স্বেচ্ছাবেক লীগের কর্মিসভার আয়োজন করা হয়।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব ব্যাপারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ম. আবদুর রাজ্জাক, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক ব্যাপারী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক আ্যাডভোকেট শাহিনউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, উপপ্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, জাতীয় পরিষদ সদস্য মো. শরিফ আল হাশিম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ইয়াসিন এবং দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

কর্মিসম্মেলনে অতিথিদের বক্তব্যের শেষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ম. আবদুর রাজ্জাক আগামী তিন মাসের জন্য দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে সাবেক সভাপতি বাশার চোকদারের নাম ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত