আয়ু বাড়াতে ঘুমের অভ্যাস বদল করুন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৩ এএম

পর্যাপ্ত ঘুম আমাদের দৈহিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। কারণ ঘুম আমাদেরকে সক্রিয় ও সতেজ করে তোলে। তবে সম্প্রতি এক গবেষণা বলছে, ঘুমের ধরনে বদল আনতে পারলেই পুরুষদের গড় আয়ু ৫ বছর এবং নারীদের গড় আয়ু আড়াই বছর পর্যন্ত বেড়ে যেতে পারে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ফ্রাঙ্ক চিঁয়া বলেন, ঘুমের ধরন বদলাতে গেলে ঘুমের সঙ্গে জড়িত সমস্যাগুলো আগে খুঁজে বার করতে হবে। যে সমস্যাগুলো কারও কারও ক্ষেত্রে অকালমৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

গড় আয়ু বাড়াতে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে?

প্রথমেই দেখতে হবে প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম হচ্ছে কি না। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর তথ্য অনুযায়ী সে দেশের প্রতি ৩ জনের মধ্যে একজন, কম ঘুমের সমস্যায় ভোগেন।

কিন্তু গবেষকদের দাবি, ঘুম না এলেও বিছানায় শুয়ে থাকতে হবে দীর্ঘক্ষণ। ঘুম আসছে না বলে বার বার উঠে পড়া, ফোন দেখা বা শৌচাগারে যাওয়ার মতো অভ্যাস বদল আনতে হবে।

চিকিৎসকদের মতে, শুধু ঘুমের সময় বা মান নয়, নজর দিতে হবে প্রতি দিনের ঘুমের চক্রের ওপর।

অন্য একটি গবেষণায় বলা হয়েছে, অনিয়মিত ঘুম এবং অনিদ্রা সংক্রান্ত সমস্যা থেকে বিপাকহারে নানা পরিবর্তন আসে। যার প্রভাব পড়ে রক্তে শর্করার ভারসাম্যে। বেড়ে যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত