প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩০ এএম

গত ৯ ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত ‘নির্বাচন সামনে রেখে সক্রিয় দুষ্টচক্র’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম। দেশ রূপান্তরে পাঠানো এক প্রতিবাদপত্রে তিনি প্রকাশিত খবরটি প্রতিবেদকের কল্পনাপ্রসূত, বানানো ও মনগড়া বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, ছাত্র জীবনে তিনি কোনো রাজনৈতিক দলের পদ- পদবিতে ছিলেন না। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন দেশপ্রেমিক সরকারি কর্মচারী। বহুতল ভবন নির্মাণের অনুমোদন, আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমোদন তার দ্বারা কখনো ঘটেনি। তার হাতে ৯৬ কর্মচারী নিয়োগ পাওয়ার ঘটনা অবাস্তব ও মিথ্যাচার বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, নিয়মনীতির মধ্যেই তিনি দায়িত্ব পালন করেছে। সংবাদটি প্রকাশিত হওয়ায় তার পেশাগত ও সামাজিক অবস্থান নষ্ট করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত