আইনজীবীদের রাষ্ট্রপতি

রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করুন

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:১০ এএম

রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘রাজনীতিতে একই দল সবাই করবে তা নয়। নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। তবে রাজনীতির ঊর্ধ্বে থেকে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।’

আইন পেশাকে একটি মহৎ পেশা হিসেবে উল্লেখ করে মো. আবদুল হামিদ বলেন, আমিও একজন আইনজীবী। তাই আইনি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পান সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে দল-মত-নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে তিনি কিশোরগঞ্জে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন। এ সময় তিনি আদালত চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত