টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১১:৫৩ এএম

সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ এখন চট্টগ্রামে। নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে তারা। আগের দুই ম্যাচে হারলেও টসভাগ্যে জয়ী ছিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও তিনি টস জিতেছেন।

টস জিতে জস বাটলারকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টাইগাররা আগে নামছে ব্যাটিংয়ে।

সিরিজের প্রথম ম্যাচেও ঢাকায় টস জিতে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম ইকবালরা। তবে দ্বিতীয় ম্যাচেও টস জিতলে আর ব্যাটিংয়ে নামেননি। যদিও টসভাগ্যে জয়ী হলেও ম্যাচ হেরেছে বাংলাদেশ দুটোই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত