নাশকতার পরিকল্পনার অভিযোগ

‘গোপন’ বৈঠক থেকে জামায়াতের ৫৭ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০২:৩৬ এএম

রাজধানীর মিরপুর থেকে জামায়াতে ইসলামীর ৫৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দারুস সালাম থানা পুলিশ গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা মিরপুর এক নম্বরের ক্যাপিটাল মার্কেটের ফোর সি রেস্টুরেন্টে বৈঠক করে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। তারা সরকারকে বেকায়দায় ফেলতেই এই বৈঠকের আয়োজন করেছিল। সেখান থেকে পালিয়ে যায় দলটির আরও ৩০-৪০ নেতাকর্মী।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আটটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে গতকাল রবিবার তাদের বিরুদ্ধে মামলা করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার দেশ রূপান্তরকে বলেন, ‘মামলায় আসামি বেশি হওয়ায় জিজ্ঞাসাবাদে আমরা কয়েক ধাপে আদালতে রিমান্ড চাইব। এরই মধ্যে কয়েক জনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত