মিশ্র দ্বৈতের ফাইনালে দিয়া-রুবেল

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০১:৩১ এএম

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল জুটি। গতকাল চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এতে নিদেনপক্ষে একটি রুপা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এর আগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে মালয়েশিয়াকে। আগামীকাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। রিকার্ভ একক ইভেন্টেও ভালো করেছেন হাকিম আহমেদ রুবেল। দ্বিতীয় রাউন্ডে তিনি ৬-২ সেট পয়েন্টে হারান থাইল্যান্ডের উইথায়া থামওংকে। প্রি-কোয়ার্টার ফাইনালে হাকিমের প্রতিপক্ষ চাইনিজ তাইপের হুয়াং লি চেং। রিকার্ভ ছেলেদের এককের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্স স্মিথের কাছে ২-৬ সেট পয়েন্টে হেরে যান সাগর ইসলাম। রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে ম্যাকাওয়ের তাম চি চংয়ের বিপক্ষে ৬-২ সেটে জিতলেও দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার জাই ক্রাউলির কাছে ৪-৬ সেট পয়েন্টে হেরে বিদায় নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত