ওয়ার্ল্ড এডুকেশন অ্যাওয়ার্ড পেলেন ইশতিয়াক আবেদীন

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০২:২৭ এএম

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন সম্মানজনক ওয়ার্ল্ড এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছেন। বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে গত ২০-২১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ২৫তম ইলেটস ওয়ার্ল্ড এডুকেশন সামিটে ইশতিয়াক আবেদীনকে এ পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার হিসেবে তাকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত