জ্বালানি খাতের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে জ্বালানি বিভাগ ও বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) যৌথ গবেষণার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গতকাল সোমবার বুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের (আইএসডি) সঙ্গে সমঝোতা সই করেছে হাইড্রোকার্বন ইউনিট।
এ চুক্তির ফলে জ্বালানি খাতের উন্নয়নের পাশাপাশি দেশের প্রকৌশলীদের কাজের সুযোগ বাড়বে। এতে বিদেশনির্ভরতা ধীরে ধীরে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান প্রমুখ।
