পশ্চিমা চাপে পরমাণু অস্ত্র মোতায়েন বেলারুশের, বিপজ্জনক বলছে বাইডেন

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০২:১৭ পিএম

রাশিয়াকে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়ার কারণ হিসেবে পশ্চিমাদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে রুশ প্রতিবেশি ও মিত্র দেশ বেলারুশ।

গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নজিরবিহীন পশ্চিমা চাপের কারণে তারা বাধ্য হয়ে রাশিয়াকে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে।

তবে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ তাদের কাছে থাকছে না বলে দাবি জানিয়েছে বেলারুশ। এতে করে এই অস্ত্র মোতায়েন করা হলেও তাতে আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ করা হয়নি বলছে দেশটি।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিবেশি দেশ বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘এটি বিপজ্জনক আলোচনা এবং উদ্বেগজনক।’

গত শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা জানান। এতে তীব্র নিন্দা জানায় পশ্চিমা দেশগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত