ফ্রান্স সফর স্থগিত করে জার্মানিতে ব্রিটিশ রাজা

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১০:৪৬ পিএম

চরম বিক্ষোভে উত্তপ্ত ফ্রান্সে পরিকল্পিত সফর স্থগিত করে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় জার্মানি সফরে গেছেন। রাজা হিসেবে বিদেশে এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। গতকাল বুধবার শুরু করা এ সফরে তার সঙ্গে আছেন কুইন কনসোর্ট ক্যামিলা। আজ বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠকে বসবেন চার্লস এবং ইউক্রেনীয় শরণার্থীদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। বৃহস্পতিবার তিনি জার্মান পার্লামেন্টে ভাষণ দেবেন বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো। এর মাধ্যমে তিনি হবেন জার্মান পার্লামেন্টে ভাষণ দানকারী প্রথম ব্রিটিশ রাজা। শুক্রবার চার্লস হামবুর্গ শহরে কয়েকটি প্রকল্প পরিদর্শনে যাবেন বলে জানিয়েছে বিবিসি। এ সফরকে ব্রেক্সিটের পর ইউরোপের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ঝালিয়ে নেওয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত