নড়াইল প্রেস ক্লাব সহসভাপতি নাইমুরের মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৬:৫২ এএম

নড়াইল প্রেস ক্লাবের সহসভাপতি ও নড়াইল বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাইমুর রহমান ফিরোজ (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল বুধবার ভোরে খুলনার একটি হাসপাতালে মারা যান তিনি। স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

স্বজনরা জানান, সাংবাদিক ফিরোজ গত মঙ্গলবার ভোরে নড়াইল শহরের কুড়িগ্রামে বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত সাড়ে ৩টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

এদিকে সাংবাদিক ফিরোজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে তার বাড়িতে আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী, জনপ্রতিনিধি সহকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান। নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা সেখানে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

গতকাল দুপুর ১টার দিকে ফিরোজের মরদেহ তার প্রিয় সংগঠন নড়াইল প্রেস ক্লাবের সামনে আনা হয়। সেখানে আধঘণ্টা রাখা হয়। এ সময় নড়াইল ও যশোর থেকে আসা সহযোদ্ধারা কফিনে শ্রদ্ধাঞ্জলি এবং শেষবারের মতো বিদায় জানান। বাদ জোহর রূপগঞ্জ জামে মসজিদ চত্বরে জানাজা শেষে তাকে নড়াইল আলাদাতপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত