টিফিনের টাকা জমিয়ে ছিন্নমূলদের ইফতারি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১২:১৭ এএম

বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের উদ্যোগে প্রায় শতাধিক ছিন্নমূল, গরিব-অসহায় মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ইফতারের আগে উপজেলার সান্তাহার জংশন স্টেশন প্ল্যাটফর্ম ও আশপাশে শতাধিক নারী-পুরুষের মধ্যে ইফতারসামগ্রী তুলে দেন একদল শিক্ষার্থী।

ইফতারি বিতরণের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে আবরার শাহরিয়ার তানিম নামের এক শিক্ষার্থী বলেন, আমরা টিফিনের টাকা জমিয়ে সঙ্গে আরও কিছু টাকা যোগ করে নিজেদের অর্থায়নে ২০/২৫ জন বন্ধু মিলে ছিন্নমূল মানুষের কথা ভেবে উদ্যোগটি গ্রহণ করি। কাজটি করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগের মধ্য দিয়ে এসব মানুষের পাশে থাকতে চাই আমরা।

সামিউল নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা সব বন্ধু ও সহপাঠীরা মিলে টাকা জমিয়ে ছিন্নমূল, গরিব, অসহায় শতাধিক মানুষের মধ্যে ইফতারি বিরতণ করেছি। আমরা ভবিষ্যতে আরও মানুষের মধ্যে ইফতারি বিতরণ করতে চাই।

মানুষের সহযোগিতা নিয়ে কোনো রকম বেঁচে আছেন আমেনা (৭৩) নামের এক বৃদ্ধা। শিক্ষার্থীদের দেওয়া ইফতারসামগ্রী পেয়ে বিষণœমুখে হাসি নিয়ে দোয়া করেন তাদের জন্য। ইফতারসামগ্রী বিতরণের সময় শিশির, সাফায়েদ, রাফি, মারুফ, রিদম, রাকিবসহ আরও অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত