গরিব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ কোস্টগার্ডের

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০২:২৩ এএম

গরিব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি মাঠ প্রাঙ্গণ, বিভিন্ন এতিমখানা এবং শেরেবাংলা নগর এলাকার ভাসমান মানুষসহ এক হাজার ব্যক্তির মাঝে ইফতারি বিতরণ করা হয়।

গতকাল ইফতারি বিতরণ কর্যক্রমে উপস্থিত ছিলেন কোস্টগার্ড ঢাকা জোনের কমান্ডার ও অধিনায়ক ক্যাপ্টেন এস এম সুমন হায়দার (সি), পিএসসি বিএন। গতকাল বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় পবিত্র রমজান মাসে সংযম পালন, ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সবাইকে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তার এ নীতির সঙ্গে একাত্মতা পোষণ করে বাংলাদেশ কোস্টগার্ডের ইফতার পার্টি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত