গতকাল ভালো বিক্রি হয়েছে, আজ সব শেষ হয়ে গেল

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৮:৫৩ এএম

রাজধানীর নিউ মার্কেট-সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুন অগে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নিউ ‍সুপার মার্কেটের এক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে গণমাধ্যমকে বলেন, গতকাল শুক্রবার ছিল, খুব ভালো বিক্রি হয়েছে। কিন্তু আজ আগুনে সব শেষ হয়ে গেল। কী লাভ হলো বিক্রি করে? আমাদের সব শেষ হয়ে গেল।

আরেক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, রাত ৩টা পর্যন্ত দোকান করেছি। আমার সব টাকা দোকানের ক্যাশে ছিল। সব মালও গেল, টাকাও গেল।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এ ছাড়াও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত