আর্জেন্টিনাভক্ত মতিনকে দোকান করে দিলেন মেয়র

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০১:১২ এএম

প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে দুর্ঘটনায় হাত-পা হারানো মতিনের সাহায্যে এগিয়ে এসেছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। গত শুক্রবার বিকেলে ফেনী পৌরসভা চত্বরে মতিনকে একটি দোকান শুরুর জন্য নগদ ৪০ হাজার টাকা অনুদান দেন মেয়র। পরে আরও ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। এ ছাড়া ঈদ উপলক্ষে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী।

আর্জেন্টিনার সমর্থক মতিন নানা কার্মকা-ের মাধ্যমে আলোচনায় এসেছেন। গণমাধ্যমের বদৌলতে তার খবর রটে যায় বিশ্বময়। দেশে আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধনেও নিমন্ত্রণ পান ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মতিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত