পাঁচ সিটির নির্বাচনী সামগ্রী নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৫:৪২ এএম

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের সামগ্রী সংগ্রহ করতে জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৮ এপ্রিল পর্যন্ত নির্বাচন ভবন থেকে নির্বাচনী উপকরণ বিতরণ করা হবে।

ইসির ক্রয় ও মুদ্রণ শাখার সিনিয়র সহকারী সচিব (চলতি দায়িত্ব) মুহাম্মদ এনাম উদ্দীনের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, পাঁচটি সিটি করপোরেশন (গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট) নির্বাচন ও স্থানীয় পরিষদের অন্যান্য নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্রসহ প্রাথমিক নির্বাচনী সামগ্রী আগামী ১৮ এপ্রিল পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বিতরণ করা হবে। ওই নির্বাচনী সামগ্রী নেওয়ার জন্য সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার মহোদয়কে নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৫ মে। এ ছাড়া খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে ভোট হবে যথাক্রমে ২৫ মে ও ১২ জুন। রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে ২১ জুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত