সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্র রনি তালুকদার

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১২:৪৫ এএম

জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব বিজনেস স্টাডিস (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন। ২০১৫ সালে জাতীয় দলে অভিষেক হয় রনির। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টি-টোয়েন্টি খেলার পর দল থেকে বাদ পড়েন। আবার ফেরেন চলতি মৌসুমে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের টি-টোয়েন্টি দলে। ছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলেও। জাতীয় দলে ফিরে ছন্দে রনি তালুকদার। রনির ক্রিকেট ক্যারিয়ার তুঙ্গে তবে থেমে ছিল শিক্ষাজীবন। তবে গতকাল সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোডের ক্যাম্পাসে এসে বিবিএ বিভাগে ভর্তি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি, ‘এতদিন পর পড়াশোনা শুরু করতে পেরে আমার ভালো লাগছে।’ আগামী মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের ওয়ানডে ম্যাচ শেষ করে ইউনিভার্সিটির পড়াশোনায় মনোযোগ দেব।’ রনি আরও বলেন, ‘আমাকে ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য আমি সোনারগাঁও ইউনিভার্সিটি কর্র্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। সোনারগাঁও ইউনিভার্সিটি এখন আমার ইউনিভার্সিটি।’ এ সময় সোনারগাঁও ইউনিভার্সিটির হেড অব পিআর নাহিদ হাসান, সিনিয়র এডমিশন এক্সিকিউটিভ মো. রাসেলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত