লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া

কিশোরের ক্ষতবিক্ষত ও নারীর খন্ডিত লাশ উদ্ধার

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০১:১২ এএম

লক্ষ্মীপুর পৌর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের আবাসিক স্টাফ কোয়ার্টার থেকে মমতাজ বেগম (৪৭) নামে এক নারীর খ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ২টার দিকে ওই নারীর কয়েক খণ্ড লাশ উদ্ধার করা হয়।

নিহত মমতাজ বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের মৃত আবদুল মতিনের স্ত্রী। ঘটনার পর থেকে নিহতের ছোট ছেলে সাইফুল ইসলাম রকি পলাতক। বড় ছেলে শরিফুল ইসলাম বাপ্পীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই নারীর স্বামী আবদুল মতিন একসময় সড়ক বিভাগে রোলারচালক হিসেবে চাকরি করতেন। কয়েক বছর আগে আবদুল মতিন মারা যান। এরপর বড় ছেলে শরিফুল ইসলাম বাপ্পী মাস্টাররোলে সড়ক ও জনপথ বিভাগে কাজ করে আসছেন।

অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় জাহিদুল (১৬) নামে এক কিশোরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। জাহিদুল ওই এলাকার একলাছ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, জাহিদুল চট্টগ্রামের একটি বেকারিতে চাকরি করত। সম্প্রতি ঈদের ছুটিতে সে বাড়িতে আসে। সোমবার সন্ধ্যা থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত