শিবগঞ্জের শ্যামপুরে বজ্রপাতে নিহত ২

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৬:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর শরৎনগর এলাকায় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

নিহতরা হলেন, শ্যামপুর গোলাপ নগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহীন আলী (২০) ও শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম আলী (১৪)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বৃহস্পতিবার দুপুরে ঝড়-বৃষ্টির সময় তারা শরৎনগর এলাকার আম বাগানে আম কুড়াড়ে যায়। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে শাহীন ও অসিম ঘটনাস্থলে মারা যায়। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছে, ওই এলাকার লছমনপুরের নয়ন (১৫) ও গোলাম নগরের সারোয়ার হোসেন (১৫)। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত