‘আলোচিত শিক্ষানীতির’ প্রণেতা মজিদ খানের মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৬:২০ এএম

সাবেক শিক্ষামন্ত্রী ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি)প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. আবদুল মজিদ খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

সাবেক শিক্ষা ও পরিকল্পনামন্ত্রী ড. মজিদ খান ১৯২৯ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ফ্রান্স, স্পেন এবং মরক্কোর রাষ্ট্রদূত হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানে পিএইচডি ডিগ্রিধারী প্রথম বাংলাদেশি তিনি। উচ্চশিক্ষায় অবদানের জন্য যুক্তরাষ্ট্রের হ্যামলিন ইউনিভার্সিটি থেকে ডক্টর অব হিউম্যান লেটারস সম্মান অর্জন করেন তিনি।

আইইউবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মরহুমের প্রথম জানাজা গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় আইইউবির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আইইউবির সম্মানিত ট্রাস্টিরা, উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, কর্মকর্তা, কর্মচারী এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এতে  অংশ নেন। আজ জুমার নামাজের পর বারিধারা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত