সার্বিয়ায় গুলিতে ৮ শিক্ষার্থীসহ নিহত ৯

আপডেট : ০৩ মে ২০২৩, ১১:০২ পিএম

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে একটি স্কুলে গুলিতে আট শিক্ষার্থী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার স্থানীয় সময় সকালের দিকে হওয়া এ হামলায় আহত ছয় শিক্ষার্থী ও এক শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলায় জড়িত সন্দেহে বেলগ্রেডের কেন্দ্রস্থলের ভøাদিসøাভ রিবনিকার স্কুলের ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিবিসি। সন্দেহভাজন হামলাকারী ওই কিশোর তার বাবার বন্দুক ব্যবহার করে গুলি ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতে হ্যান্ডকাফ পরিয়ে, মাথা জ্যাকেটে ঢেকে সন্দেহভাজন কিশোরকে ঘটনাস্থল থেকে পুলিশের গ্রেপ্তারের ছবি প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত