যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

আপডেট : ১৫ মে ২০২৩, ০৩:২৭ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ইউএস সেনাবাহিনীর আমন্ত্রণে গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৬-১৮ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ঞযব খধহফ ঋড়ৎপবং চধপরভরপ (খঅঘচঅঈ) কনফারেন্সে অংশগ্রহণ করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, এ কনফারেন্সের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। কনফারেন্সে অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আসা সেনাপ্রধানদের ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

কনফারেন্স শেষে সেনাপ্রধান ১৮ মে বিকেলে (বাংলাদেশ সময় ১৯ মে সকাল) যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে রওনা দিয়ে ২১ মে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত