গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত অবস্থায় শিল্প পুলিশের একটি গাড়ি পোড়ানোর ঘটনায় ৫ গার্মেন্টস শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাত ও গতকাল সকালে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।
এর আগে গত রবিবার বেতন-বোনাসের দাবিতে উপজেলার সাটিয়া বাড়ি এলাকার ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে বিক্ষোভকালে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপের সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
