ব্যাংক বহির্ভূত আর্থিক সেবাদানকারী কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২৬ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড
বিভাগ: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট
পদ: অফিসার গ্রেড-১/২।
পদসংখ্যা: নির্ধারিত না।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস ও স্নাতকোত্তর পাস করতে হবে। একাডেমিক কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
বেতন: অফিসার গ্রেড-১ এর বেতন ২৬ হাজার টাকা। স্থায়ী হওয়ার পরে ৩৬ হাজার টাকা। অফিসার গ্রেড-২ এর বেতন ৩১ হাজার টাকা। স্থায়ী হওয়ার পর ৪১ হাজার টাকা প্রদান করা হবে।
বয়স: কমপক্ষে ২২ বছর।
কর্মস্থল: গাজীপুর ও সিলেট
চাকরির ধরন: ফুলটাইম
আবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদন করতে ক্লিক করুন https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1146582&fcatId=2&ln=1 ।
আবেদনের শেষ সময়: ২৬ মে, ২০২৩
সূত্র: বিডিজবস
