আসছে জাতীয় সংসদ নির্বাচনের সময় উজবেকিস্তানকে পর্যবেক্ষক দল পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ প্রসঙ্গে আরও বলা হয়, উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী বাখরোমজন আ’লোয়েভের সঙ্গে একটি বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এই আমন্ত্রণ জানিয়েছেন। উজবেক উপপররাষ্ট্রমন্ত্রী আগামী ৯ জুলাই অনুষ্ঠিতব্য উজবেকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে অনুরোধ জানান।
×
