বর্তমান সরকারসহ বিগত দিনের সরকারগুলো দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। লুটেরা শাসকগোষ্ঠী, লুটপাট অব্যাহত রাখতে এবং দেশি-বিদেশি স্বার্থান্বেষীদের স্বার্থরক্ষায় ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার জন্য নানা সময় নির্বাচন প্রহসনে পরিণত করেছে। এজন্য জনগণের শক্তির ওপর ভরসা না করে এরা নির্বাচনের নানা ক্রীড়ানকদের ওপর নির্ভর করে। এর পরিণতিতে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দেশের সরকার বাংলাদেশে নানা তৎপরতা চালাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন। তারা বিদেশি শক্তির হস্তক্ষেপের ব্যাপারে দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এ নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের দাবি উঠলেও, এ দাবির প্রতি কর্ণপাত না করে শাসকগোষ্ঠী প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করতে চায়।
