নেদারল্যান্ডসের হেগে দেড় হাজার পরিবেশকর্মী আটক

আপডেট : ২৮ মে ২০২৩, ১০:৪৯ পিএম

নেদারল্যান্ডসের হেগে অন্তত দেড় হাজার পরিবেশকর্মীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনসে মেলিসান্দ্রে বা রেড ওম্যান চরিত্রের অভিনেত্রী ক্যারিস ভ্যান হিউটেনও ছিলেন। স্থানীয় সময় শনিবার তাদের আটক করা হয়। সরকারের জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে দেশটিতে আন্দোলনে নামেন পরিবেশকর্মীরা। এক্সটিংকশন রেবেলিয়ন নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে হেগের একটি প্রধান সড়ক অবরোধ করে তারা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। এর পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আটক করা হয় বিক্ষোভকারীদের। প্রকাশিত ছবি-ভিডিওতে দেখা যায়, পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে রাস্তা থেকে টেনে-হিঁচড়ে সরিয়ে নিচ্ছে। বিবিসি জানায়, হিউটেনসহ আটকদের মধ্যে বেশির ভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। যদিও তাদের মধ্যে ৪০ জনকে বিচারের আওতায় নেওয়া হবে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত