বাজেট অধিবেশন ঘিরে সংসদ এলাকায় ডিএমপির নিষেধাজ্ঞা

আপডেট : ৩০ মে ২০২৩, ০৬:০৬ এএম

আগামীকাল বুধবার থেকে একাদশ জাতীয় সংসদের ২৩তম (২০২৩-২৪ অর্থবছরের বাজেট) অধিবেশন শুরু হচ্ছে। এ অধিবেশন চলাকালে সংসদ ভবন ও এর পার্শ¦বর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আদেশে আজ মঙ্গলবার রাত ১২টা থেকে সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরকদ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয়দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষেধ করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত