টরন্টোয় বাড়ল বাড়ির দাম

আপডেট : ০২ জুন ২০২৩, ০৭:০৩ পিএম

কানাডার টরন্টোতে গত মে মাসে বেড়েছে বাড়ির দাম। গ্রেটার টরন্টো এরিয়া (জিটিএ) জানিয়েছে, সম্প্রতি শহরটিতে বাড়ি বিক্রি ২০ শতাংশ বেড়েছে। এর ফলে বেড়েছে বাড়ির দাম। শুক্রবার (০২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মে মাসে বাড়ির গড় দাম প্রায় ১২ লাখ টাকা বেড়েছে, যা এপ্রিল থেকে ৩.৭ শতাংশ বেশি। টরন্টো রিজিওনাল রিয়েল এস্টেট বোর্ড (টিআরআরইবি) শুক্রবার এ বিষয়ক একটি সূচক প্রকাশ করে।

টরন্টোয় বাড়ি বিক্রির গড় মূল্য কয়েক বছর ধরে কম ছিল। কিন্তু গত এপ্রিলে এটি ১.২ শতাংশ থেকে ৭.৮ শতাংশে উঠে যায়।

টিআরআরইবি’র প্রধান বাজার বিশ্লেষক জেসন মার্সার বলেছেন, আমরা বসন্তের সময় বাড়ি বিক্রির দামে ঊর্ধ্বমুখী চাপ দেখেছি। আবাসনের চাহিদা সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক ক্রেতা উচ্চ ধারের খরচের মুখে তাদের আবাসনের চাহিদা পুনরুদ্ধার করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত