মসজিদের ধান ওঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৭:১৬ এএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া এলাকায় মসজিদের বাৎসরিক ধান ওঠানোকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় উভয়পক্ষ কালিয়াকৈর থানায় দুটি অভিযোগ করে।

গতকাল জুমার নামাজ শেষে কান্দাপাড়া জামে মসজিদের বিভিন্ন উন্নয়ন কর্মকা- নিয়ে আলোচনার একপর্যায়ে বাৎসরিক ধান ওঠানোর বিষয়টিও আসে। এ সময় মসজিদ কমিটির সাবেক (অব্যাহতি) সাধারণ সম্পাদক আনিসুর রহমান ধান কম দিতে চান। এ নিয়ে সভাপতির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে মসজিদ থেকে বের হয়ে  তাদের সঙ্গে কথা কাটাকাটিতে যোগদেন আরো অনেকে। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের আটজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল আরিফ জানান, উভয়পক্ষ অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত