রাসিক নির্বাচন

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

আপডেট : ০৪ জুন ২০২৩, ১১:১১ পিএম

রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাউন্সিলর প্রার্থী স্থানীয় যুবলীগ নেতা আশরাফ বাবুসহ তিনজন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যার পর নগরীর শিরোইল কলোনি এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পোস্টার লাগানোকে কেন্দ্র করে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা আশরাফ বাবু ও আরেক প্রার্থী সাবেক যুবলীগ নেতা তৌহিদুল হক সুমনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবু, রেজাউল করিম রেজা (৪২) ও জয় হোসেন (৩২) আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবু বলেন, ‘সুমনের সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা চালালে আমি থামাতে যাই। এ সময় তারা ছুরি চালালে আমার হাত কেটে যায়।’

অপর কাউন্সিলর প্রার্থী তৌহিদুল হক সুমন পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমার সমর্থকদের ওপরই হামলা চালানো হয়েছে। আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বাবু আমার বিরুদ্ধে ফেসবুকেও অপপ্রচার চালিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত