ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্র ও ঢাকা মহানগরের পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে বিবেচনা করা হয় ঢাকা জেলা শাখাকে।
সম্মেলনের দীর্ঘ নয় মাস পর গত রবিবার পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আবুল কাশেম, ফজলুল হক, কাজী শওকত হোসেন, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ ইকবাল হোসেন, ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য প্রমুখ।
