পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়মিতভাবে বীমা দাবির চেক পরিশোধ করে আসছে। তাই দিন দিন প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বাড়ছে বলে জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা অঞ্চলের বার্ষিক সম্মেলন ২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে মাঠ কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির চিফ কনসালট্যান্ট আবদুল্লাহ হারুন পাশা। তিনি বলেন, ‘ইন্স্যুরেন্স খাত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ, তাই এর গুরুত্ব অনুধাবন করে সবাইকে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে অন্যানের মধ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম ও মোহাম্মদ আবু তাহের উপস্থিত ছিলেন।
