শিক্ষাপ্রতিষ্ঠান

চুক্তিভিত্তিক ৬৫ বছর পর্যন্ত থাকা যাবে প্রধান পদে

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৪:০৭ এএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক পদে চুক্তিভিত্তিক ৬৫ বছর বয়স পর্যন্ত থাকা যাবে। তবে এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদনসহ  বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। যদিও সংশোধিত এমপিও নীতিমালায়ও একই কথা বলা হয়েছে। এখন আবার মাউশি অধিদপ্তর এ ব্যাপারে নির্দেশনা জারি করল।

নির্দেশনায় বলা হয়, শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতাদির সরকারি অংশ ৬০ বছর পর্যন্ত পাবেন। তবে ঐতিহ্যবাহী ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বার্থে এবং সরকারের কোনো আর্থিক সুবিধা বা এমপিও না নেওয়ার শর্তে সরকারের অনুমোদনক্রমে শুধু প্রতিষ্ঠানপ্রধানের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর্থিকসহ সব দায়ভার বহন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত